Author: DailyCrisisBD
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়, কারণ দীর্ঘ সময় একই প্রতিষ্ঠানে থাকার ফলে সৃজনশীলতা কমে যায় এবং মানসিক ধ্যান-ধারণা পুরোনো হয়ে পড়ে। তিনি উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দিয়েছেন। বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। তিনি অনুষ্ঠানে ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ প্রতিষ্ঠানে পুরোনো ধ্যান-ধারণা নিয়ে বসে থাকে।…
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো এসব অস্ত্র ও গুলির পুরোপুরি অনুসন্ধান ও উদ্ধার সম্ভব হয়নি। নির্বাচনের আগে এই অস্ত্রপাতি সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বৈঠক ও বিশেষ অভিযানের মধ্যেও উদ্ধার কাজ যথেষ্ট ফলপ্রসূ হয়নি। সেনা-পুলিশ যৌথবাহিনী এখন পর্যন্ত দুই হাজার ২৫৯টি অস্ত্র এবং প্রায় দুই লাখ ৩৭ হাজার রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে হাতে না আসা অস্ত্র এবং গুলি অপরাধীদের মাধ্যমে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে।…
কুমিল্লা | ২৮ জানুয়ারি ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছেন, এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। বুধবার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে নির্বাচনি পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারোজন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছে। আমাদের লক্ষ্য ভোটের মাধ্যমে গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম থেকে দেশকে মুক্ত করা।” তিনি আরও বলেন, “তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। যারা জুলাই বিপ্লবে জীবন…
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে ভোট চাইতে গুলশান-১ এলাকায় লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিএনপির মিত্র ১২ দলের প্রতিনিধি দল। সমাবেশে ১২ দলের মুখপাত্র মওলানা কামরুজ্জামান রোকন বলেন, ইসলামের নামে ধোকা দেওয়া মানুষ সহ্য করবে না। বুধবার (২৮ জানুয়ারি) আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মওলানা রোকন আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রবক্তা হিসেবে তারেক রহমানকে এই এলাকার মানুষ অবশ্যই ভোট দিয়ে জয়ী করবেন। সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—মওলানা শওকত আলী, লায়ন ফারুক রহমান (সভাপতি, বাংলাদেশ লেবার পার্টি), ইমরুল কায়েস (মহাসচিব, নয়া গণতান্ত্রিক পার্টি), এবং আবুল বাসার প্রমুখ। ১২ দলের এই প্রতিনিধি দল এলাকার জনগণের মধ্যে…
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তিনি অভিযোগ করেন, হামলা ও সহিংসতার মাধ্যমে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের উত্তর কাফরুল হাইস্কুল এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে হবে। সহিংসতা বা হামলার রাজনীতি দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। বরং এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বর্তমানে দুটি বিষয়ের মারাত্মক ঘাটতি রয়েছে—নৈতিক শিক্ষা (মোরাল এডুকেশন) এবং পেশাগত…
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কোনো তদন্ত বা যাচাই ছাড়াই বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন। তিনি বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই যেকোনো ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এ ধরনের প্রবণতা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী…
গোপালগঞ্জ | ২৮ জানুয়ারি ২০২৬ জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে ঘটে যাওয়া সব নির্যাতন ও অবিচারের বিষয়গুলো তারা দলীয়ভাবে ক্ষমা করে দিয়েছেন। প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবেন না—এই অঙ্গীকার জামায়াত অটুটভাবে ধরে রেখেছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান। পথসভায় তিনি বলেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি করব না, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াব না—এই কথা আমরা…
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু মানুষের ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেই ধারাকে টিকিয়ে রাখা জরুরি। বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর উত্তরা এলাকার গ্যাস, পানি, চিকিৎসা, জলাবদ্ধতা ও যানজটসহ সাতটি প্রধান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে রাত ১২টা ৫২ মিনিটে সভাস্থলে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতে দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থনা করে তারেক রহমান বলেন, পথে বিভিন্ন এলাকায়…
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে ভুয়া পাস ব্যবহার করে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় এক সরকারি কর্মচারীকেও শাস্তি দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি সচিবালয়ে এই ঘটনা ঘটে। আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আলিফ শরীফ (১ মাসের কারাদণ্ড), মো. আশিক (৭ দিনের কারাদণ্ড) এবং মো. দিদারুল আলম (১ মাসের কারাদণ্ড)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম ২৫ জানুয়ারি সচিবালয়ে তল্লাশি অভিযান চালিয়ে দুইজন অননুমোদিত ব্যক্তিকে আটক করে। তারা…
ময়মনসিংহ | ২৭ জানুয়ারি ২০২৬ বিএনপিকে দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার অভিযোগের কড়া জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেছেন—বিএনপি যদি এতটাই খারাপ হয়ে থাকে, তাহলে ২০০১–২০০৬ মেয়াদে জামায়াতের দুইজন মন্ত্রী কেন সরকার থেকে পদত্যাগ করেননি। মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর উদ্দেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ময়মনসিংহ বিভাগসহ নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী জনসভায় অংশ নেন। তারেক রহমান বলেন,“একটি রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাহলে আমার প্রশ্ন—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুইজন…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000