Author: DailyCrisisBD
ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে ভুয়া পাস ব্যবহার করে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় এক সরকারি কর্মচারীকেও শাস্তি দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি সচিবালয়ে এই ঘটনা ঘটে। আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আলিফ শরীফ (১ মাসের কারাদণ্ড), মো. আশিক (৭ দিনের কারাদণ্ড) এবং মো. দিদারুল আলম (১ মাসের কারাদণ্ড)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম ২৫ জানুয়ারি সচিবালয়ে তল্লাশি অভিযান চালিয়ে দুইজন অননুমোদিত ব্যক্তিকে আটক করে। তারা…
ময়মনসিংহ | ২৭ জানুয়ারি ২০২৬ বিএনপিকে দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার অভিযোগের কড়া জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেছেন—বিএনপি যদি এতটাই খারাপ হয়ে থাকে, তাহলে ২০০১–২০০৬ মেয়াদে জামায়াতের দুইজন মন্ত্রী কেন সরকার থেকে পদত্যাগ করেননি। মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর উদ্দেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ময়মনসিংহ বিভাগসহ নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী জনসভায় অংশ নেন। তারেক রহমান বলেন,“একটি রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাহলে আমার প্রশ্ন—২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুইজন…
কুমিল্লা (দেবিদ্বার), ২৭ জানুয়ারি ২০২৬ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ কাজে কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন নেই—জুলাই আন্দোলনের যোদ্ধারাই ভোটকেন্দ্র পাহারা দেবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছে। তারাই এবার ভোট চুরি ঠেকাবে। এই দেশে ভোট চুরির রাজনীতি শেখ হাসিনার পালানোর পরই শেষ হয়ে…
পঞ্চগড়, ২৭ জানুয়ারি ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, ন্যূনতম জ্ঞান ও শিক্ষা ছাড়াই যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা নতুন করে স্বৈরাচার কায়েম করতে চায়। তবে বাংলাদেশে আর কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস আলম। এ সময় তিনি প্রত্যন্ত গ্রামের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন। গণভোট প্রসঙ্গে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ১৯৭১ থাকবে…
ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) প্রকাশ্যে পক্ষপাতমূলক আচরণ করছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিভিন্ন স্থানে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। বারবার বিষয়টি…
ময়মনসিংহ | ২৭ জানুয়ারি ২০২৬ দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে নগরীতে। ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ নগরীতে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল করে তারা সার্কিট হাউস মাঠে এসে জড়ো হন। সময়ের সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বেলা আড়াইটার দিকে তারেক রহমানের মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি বিকেল ৩টা ৫৫ মিনিটে মঞ্চে উপস্থিত হন। মঞ্চে উঠেই তিনি হাত…
Daily Crisis BD [ ঢাকা -২৬ জানুয়ারি ২০২৬] ডাকসু কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমারঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। একই সঙ্গে সম্প্রতি বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, তার পদত্যাগের সিদ্ধান্তটি একান্তই ব্যক্তিগত এবং কারো প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়। তিনি বলেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন, তিনি সেই প্রত্যাশা পূরণ…
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মানবিক সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি বলেছেন, ভোটযুদ্ধে তার সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষ। তাদের ভালোবাসা, দোয়া ও আস্থাই তাকে সাহস যোগাচ্ছে। শনিবার সকাল থেকে তুলি ঢাকা–১৪ আসনের ৭নং ওয়ার্ডের মিরপুর ও রূপনগর এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা…
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ শুরুর আগে তিনি এই আশ্বাস দেন। নাহিদ ইসলাম বলেন, “মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে, সেই প্রত্যাশা আমাদের। তবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল চালানো হচ্ছে।” তিনি আরও জানান, “ভোটারদের বিভ্রান্ত করার জন্য এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। জনগণ যেন এ ধরনের বিভ্রান্তিতে না পড়ে, সেটাই আমাদের লক্ষ্য।” নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের…
ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি ২০২৬ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। শনিবার তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যাইনি; যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মানুষদের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।” তিনি আরও বলেন, “আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক ব্যবহৃত হতো। এবার নৌকাটা আর নেই। রাজনীতির বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একটি দল…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000