Author: DailyCrisisBD

শরীয়তপুর, ২৪ জানুয়ারি ২০২৬ শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ভাষানী খানের বাড়িসহ ৯টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি বিএনপিতে যোগ দেওয়ার সাত দিনের মধ্যে ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভাষানী খানের সমর্থকদের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ভাষানী খান আগে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। গত ১৭ জানুয়ারি তিনি এবং তার সমর্থকরা বিএনপিতে যোগ দেন। এর সাত দিনের মধ্যে শুক্রবার রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় হামলার ঘটনা ঘটে। ভাষানীর পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা প্রথমে তার বাড়িতে হামলা চালায়। ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে একই পক্ষ…

Read More

টেকনাফ (কক্সবাজার), ২৪ জানুয়ারি ২০২৬ কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল ম্যাথ আইস, ইয়াবা, ওয়াকিটকি, অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ। শনিবার ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আরও দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয়: প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, এসব মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযানের পর উদ্ধার অস্ত্র-মাদকসহ আটকরা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নৌবাহিনী…

Read More

কক্সবাজার, ২৪ জানুয়ারি ২০২৬ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের উৎপাদিত পণ্যের মতো আওয়ামী লীগও “মেইড ইন ইন্ডিয়া”। তিনি দলটিকে মাফিয়া পার্টি হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেন, বিএনপি স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষের দল। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি। এই দলটি দেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। দেশের উৎপাদিত পণ্যের ওপর যেমন লেখা থাকে মেইড ইন বাংলাদেশ, তেমনি আওয়ামী লীগ হলো মেইড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন…

Read More

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নির্দিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ভোটারদের জন্য যা প্রয়োজন হবে, তাই করবেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে…

Read More

জেলা প্রতিনিধি, শেরপুরপ্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তাদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়। র‌্যাব-১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর–বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় রাত সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে…

Read More

লন্ডন | ২৪ জানুয়ারি ২০২৬ আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এমন মন্তব্য ন্যাটো মিত্রদের প্রতি অবমাননাকর এবং তিনি হলে প্রকাশ্যে ক্ষমা চাইতেন। শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা খাটো করে দেখানো বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য শুধু ভুলই নয়, বরং তা গভীরভাবে অপমানজনক। তিনি জানান, ন্যাটো বাহিনী আফগানিস্তানে সম্মুখসারিতে থেকেই লড়াই করেছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া দুঃখজনক। স্টারমার আরও বলেন, “যদি আমি এমন কোনো ভুল মন্তব্য করতাম, তবে আমি অবশ্যই ক্ষমা চাইতাম।” এ সময় তিনি যুক্তরাজ্য…

Read More

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে শিশুদের সঠিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করবে বিএনপি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই এই স্তরের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় বিএনপি। তিনি বলেন, “আপনারা প্রাথমিক…

Read More

ঢাকা | ২৪ জানুয়ারি ২০২৬ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন-নির্যাতনের ফলেই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ধর্ম ও অর্থের প্রলোভন ব্যবহার করে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।…

Read More

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ জামায়াতে ইসলামীর নায়েবে আমীরের সাম্প্রতিক অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তি হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন। তিনি জানান, সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে দাবি করেন—বিএনপি ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। মাহাদী আমীন বলেন, “একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন,…

Read More

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে প্রস্তাবিত গণভোট সামনে রেখে আজ শনিবার নির্বাচনি ‘থিম সং’ প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে থিম সংটি উন্মোচন করা হবে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, শনিবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মাদুর পেতে’ প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে এই থিম সং লঞ্চ করা হবে। এদিকে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। একই সঙ্গে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের…

Read More