Author: DailyCrisisBD
ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা। মাজার ও কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।” তিনি আরও বলেন, জুলাই…
ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬ ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এর মাধ্যমে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ২৯ সেপ্টেম্বর ও ২৭ অক্টোবর পাঠানো চিঠির আলোকে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে এসব প্রার্থীকে বিসিএসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল–২০১৫ অনুযায়ী মাসিক ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। শর্ত অনুযায়ী, তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি…
লক্ষ্মীপুর — ২২ জানুয়ারি ২০২৬ লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে নির্বাচনী ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে মারামারি ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ঘটনা বিস্তারিত মারামারির কারণ পক্ষগুলোর মন্তব্য পুলিশি ব্যবস্থা
নির্বাচনী প্রচারণা শুরু, প্রার্থীরা যা করতে পারবেন, যা পারবেন না ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। প্রচারণার সময় ও সীমা প্রার্থীরা ২০ দিনের মধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এই সময়ে তারা বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে পারবেন। তবে ধর্মীয় অনুভূতি আঘাত, বিদ্বেষমূলক প্রচার বা কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পোস্টার ও প্রচারণা সামগ্রীর বিধিনিষেধ সভা-সমাবেশ ও জনসভা সামাজিক যোগাযোগ ও ডিজিটাল প্রচারণা যানবাহন ও আকাশযান…
সিলেট — ২২ জানুয়ারি ২০২৬ সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে, আর আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান করছেন। সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা রাত থেকেই জনসভাস্থলে অবস্থান করছেন। অনেকেই বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রাতের মধ্যেই সিলেটে পৌঁছেছেন। কেউ কেউ মাঠেই রাত কাটিয়েছেন। সকাল গড়াতেই সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, রঙিন জার্সি ও টুপি পরিহিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি…
ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুম এম হাফিজ উদ্দিন খানের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা, সততা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা পর্যায়ে তাঁর…
কুয়ালালামপুর, মালয়েশিয়া — ২২ জানুয়ারি ২০২৬ রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ায় সর্বদলীয় অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) কুয়ালালামপুরের রাঁধুনি বিলাস রেস্টুরেন্টে “রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ তাকি উল্লাহ এবং এবি পার্টির মালয়েশিয়া সদস্যসচিব ড. সোহেল মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের…
দাভোস, সুইজারল্যান্ড — ২২ জানুয়ারি ২০২৬ আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামাস যদি নিরস্ত্র না হয়, তাহলে সংগঠনটিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেন—হামাস তাদের অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রকাশ্যে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “হামাসের জন্য অস্ত্র ত্যাগ করা সহজ নয়। কিন্তু তারা এতে রাজি হয়েছে। আগামী দুই-তিন দিন, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই আমরা…
ভৈরব (কিশোরগঞ্জ) — ২২ জানুয়ারি ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ভৈরববাসী। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে ভৈরব উপজেলা স্টেডিয়ামকে সম্পূর্ণ নতুন সাজে সাজানো হয়েছে। সুউচ্চ মঞ্চ নির্মাণের পাশাপাশি আধুনিক সাউন্ড সিস্টেম, ওয়াইফাই সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসংযোগ নিশ্চিত করা হয়েছে। মাঠ পরিচর্যা করে দর্শনার্থীদের জন্য উপযোগী করে প্রস্তুত করা হয়েছে পুরো এলাকা। জনসভায় অংশগ্রহণকারী সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী ও সমর্থক, নারী দর্শক, হিন্দু সম্প্রদায়ের সদস্য, আলেম-উলামা এবং গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। দূর থেকে আগত দর্শনার্থীরা…
ঢাকা — ২১ জানুয়ারি ২০২৬ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসী একটি ভয়ভীতিমুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়—যেখানে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার মিরপুরের কাফরুল থানার পীরেরবাগ এলাকায় বিএনপির হামলায় জামায়াত ও শিবিরের অন্তত ১৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। ডা. শফিকুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ও বিকেলে দুটি পৃথক ঘটনায় জামায়াতের নারী কর্মী ও দায়িত্বশীলদের ওপর বেদনাদায়ক হামলা চালানো হয়। একপর্যায়ে তাদের আবদ্ধ করে রাখা হয় এবং পরে আইনশৃঙ্খলা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000