Author: DailyCrisisBD

ঢাকা — ২১ জানুয়ারি ২০২৬ মসজিদভিত্তিক ধর্মীয় সেবায় কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এর মাধ্যমে মসজিদের জনবল কাঠামো শক্তিশালী করা ও দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পে স্কেল অনুসারে বেতন পাবেন ইমাম ও মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সরকারি তহবিল অথবা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই বেতন কাঠামোর আওতায় থাকবেন। তবে বেসরকারি ও স্থানীয় পর্যায়ের মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন প্রদানের মূল দায়িত্ব সংশ্লিষ্ট মসজিদ কমিটির ওপরই বহাল থাকবে। সরকার জানিয়েছে,…

Read More

ব্রাহ্মণবাড়িয়া — ২১ জানুয়ারি ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দে প্রাণের চেয়ে প্রিয় ‘হাঁস’ প্রতীকই পেয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে আনুষ্ঠানিকভাবে ‘হাঁস’ প্রতীকের বরাদ্দপত্র তুলে দেন। তিনি এই আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই অবস্থানে এনেছেন। আমাকে দেখলেই ছোট ছোট শিশুরা চিৎকার করে বলে—আমাদের ‘হাঁস’ মার্কা। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার…

Read More

ঢাকা — ২১ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা আজ বুধবার বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন । নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। প্রবাসীদের পাশাপাশি ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ইসি এক বার্তায় জানায়, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট ও হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে…

Read More

ঢাকা — ২১ জানুয়ারি ২০২৬ নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার এবং সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে জাতীয় বেতন কমিশন। সচিবালয়ের কমিশনের বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা নতুন স্কেলে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারিত আছে ৭৮ হাজার টাকা, যা বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, বেতন বৃদ্ধির হার হতে পারে ১০০ থেকে…

Read More

নয়াদিল্লি – ২১ জানুয়ারি ২০২৬ ভারত ও বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব এবার গড়িয়েছে ক্রিকেট অঙ্গনেও। বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলাটির প্রাথমিক গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। আদালত পর্যবেক্ষণে বলেন, পিটিশনে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো সরাসরি ভারতের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট, যা নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত। আদালত স্পষ্ট করে জানান, এ ধরনের আবেদন বিচারিক ক্ষমতার আওতায় পড়ে না এবং এটি আদালতের সময় নষ্ট করার শামিল। বেঞ্চ আরও উল্লেখ করেন,…

Read More

হাসাকা, সিরিয়া – ২১ জানুয়ারি ২০২৬ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজির ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় নারী ও শিশুসহ আরও অনেকে আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল আল-নাশওয়া মহল্লার একটি ঘোড়ার খামার। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে প্রচণ্ড ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সিরিয়া সরকার জানায়, তারা ওয়াইপিজির সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। ওয়াইপিজি হলো পিকেকের সিরিয়ান শাখা, যাকে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর আগে উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এবং সরকারের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর…

Read More

এক বছরে তিন গুণেরও বেশি বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অভাবনীয় সাফল্য ডিজিটাল ডেস্ক, ২১ জানুয়ারি ২০২৬ চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ২০২৫ সালে বার্ষিক আয় ২০০০ কোটি ডলার ছাড়িয়ে বিশ্ব প্রযুক্তি বাজারে রেকর্ড স্থাপন করেছে। ২০২৪ সালের তুলনায় এক বছরের ব্যবধানে তিন গুণেরও বেশি আয়ের এই বৃদ্ধি প্রতিষ্ঠানটির কম্পিউটিং ক্ষমতা ও প্রযুক্তিগত বিস্তারের সঙ্গে সম্পর্কিত। রোববার (১৮ জানুয়ারি) এক ব্লগ পোস্টে ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রায়ার জানিয়েছেন, ২০২৪ সালে কোম্পানির বার্ষিক আয় ছিল মাত্র ৬০০ কোটি ডলার। ২০২৫ সালে কম্পিউটিং সক্ষমতা ০.৬ গিগাওয়াট থেকে বেড়ে ১.৯ গিগাওয়াটে পৌঁছেছে, যা আয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাইক্রোসফটের সমর্থনপুষ্ট ওপেনএআইয়ের ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির শীর্ষ নেতার প্রথম জনসভা, প্রত্যাশা লাখো মানুষের সমাগম সরাইল, ব্রাহ্মণবাড়িয়া — ২১ জানুয়ারি ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা। দীর্ঘদিন পর জেলায় বিএনপির শীর্ষ নেতার উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে—এ উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি । আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের চেয়ারম্যান হওয়ার পর এটিই তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। ফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দলীয় সূত্র জানায়, প্রায় দুই একর আয়তনের কুট্টাপাড়া খেলার…

Read More

মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদীর পাড়ে মিলল মরদেহ লক্ষ্মীপুর, বাংলাদেশ — ২১ জানুয়ারি ২০২৬ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলা থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত জেলের নাম আমির হোসেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর তীর থেকে আমির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি স্বপন হাওলাদারের বড় ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন। স্থানীয় চান্দারখাল এলাকার মাছ…

Read More

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু, একদিনে ৭ জেলার জনসভায় অংশগ্রহণ ঢাকা, বাংলাদেশ — ২১ জানুয়ারি ২০২ দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার রাতে সিলেট সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে পুণ্যভূমি সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানায়, বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে করে তারেক রহমান সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির…

Read More