Author: DailyCrisisBD

সরকারের সংস্কার প্রচারকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি মহাসচিবের দাবি—৩১ দফা প্রস্তাব দুই বছর আগেই দিয়েছিল বিএনপি ঢাকা, বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬ সংস্কার নিয়ে সরকারের প্রচারকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কোনো নতুন ধারণা নয়—এর জন্ম বিএনপির হাতেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগেই। এখন সরকার ব্যাপক প্রচার চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান।” আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আর মাত্র ২৩…

Read More

ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন সারা দেশের প্রতিষ্ঠানকে পেছনে ফেলে অর্জন করল প্রথম স্থান ঢাকা, বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতায় ড্রিল, টার্নআউট ও প্রশিক্ষণ দক্ষতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ঢাকা কলেজ প্লাটুন। রক্তদান কর্মসূচি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় অংশগ্রহণের জন্যও বিচারকদের নজর কাড়ে ইউনিটটি। প্লাটুনটির ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খানের দক্ষ নেতৃত্ব এবং প্লাটুন কমান্ডারের দিকনির্দেশনায় এটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ইউনিটে পরিণত হয়েছে। জায়েদ উদ্দিন খান বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা দেশের…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিক্ষোভ: অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও শাকসু বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মানববন্ধন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘হারার ভয়ে খেলে না’, ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’ এবং ‘শাকসু চাই দিতে হবে, দিতে হবে দিতে হবে’ স্লোগান দেন। মানববন্ধনের সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদি হাসান। মুজাহিদুল ইসলাম সায়েম বলেন, ‘নির্বাচন স্থগিতের পেছনে একটি গোষ্ঠী ভয় দেখানোর চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।’ শাখা শিবিরের…

Read More

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় শহীদ রাষ্ট্রপতির জীবন ও আদর্শ স্মরণ পরশুরাম, ফেনী — ২০ জানুয়ারি ২০২৬ ফেনীর পরশুরামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম…

Read More

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৬৩ দলের সঙ্গে আজ বৈঠকে বসছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অ্যাপ ও নির্বাচনসংক্রান্ত নানা বিষয় নিয়ে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ। বাসস জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি, ব্যবহারিক দিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক…

Read More

নির্বাচনকে কেন্দ্র করে জারি করা এক মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগের নিয়মেই মিলবে ভিসা ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬ নির্বাচনকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে বাংলাদেশ সরকার। সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে আগের নিয়মেই বিমানবন্দরে এসে ভিসা পাওয়ার সুযোগ ফিরে পেয়েছেন বিদেশি নাগরিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) থেকে অন-অ্যারাইভাল ভিসার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা এখন আগের মতোই বিমানবন্দরে এসে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে অবস্থিত বাংলাদেশের একাধিক দূতাবাস সূত্র…

Read More

২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ৯৭ শতাংশ ক্ষতিকর ভিডিও সরানোর দাবি প্ল্যাটফর্মটির ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে দুই কোটিরও বেশি ভিডিও অপসারণ করেছে। অধিকাংশ কনটেন্ট আপলোডের আগেই বা খুব দ্রুত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টিকটকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯.৮ শতাংশ কনটেন্ট আপলোডের আগেই অথবা অল্প সময়ের মধ্যে শনাক্ত করা হয়। প্ল্যাটফর্মটির দাবি, ক্ষতিকর বা বিভ্রান্তিকর ভিডিও দ্রুত…

Read More

বিএনপি মহাসচিব শহীদ আসাদ দিবসে শ্রদ্ধা জানিয়ে বলেন, তার আত্মত্যাগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রেরণা হিসেবে থাকবে ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণআন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবে। বিএনপি মহাসচিব তার বিবৃতিতে বলেন, “যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আসাদ জীবন উৎসর্গ করেছেন, সেটির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের কর্তব্য। গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। শহীদ আসাদ দিবসে এই হোক আমাদের দৃপ্ত শপথ।” তিনি আরও বলেন, “শহীদ আসাদ দিবসে…

Read More

নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় শান্তির বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬ নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নোবেল না পাওয়ার পর তার আর ‘শুধুমাত্র শান্তির’ কথা ভাবার কোনো বাধ্যবাধকতা নেই। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আটটি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার পরও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তিনি আর শান্তির প্রশ্নে নিজেকে বাধ্য মনে করেন না। সোমবার প্রকাশিত ওই বার্তায় ট্রাম্প লেখেন, “৮টি যুদ্ধ বন্ধ করার পরও…

Read More

শাবান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২ বা ৩ ফেব্রুয়ারি শবেবরাত পালিত হতে পারে ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬ দেশে পবিত্র শবেবরাত কবে পালিত হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও…

Read More