বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম শনিবার (২৭ জুন ২০২৬) রাতে বীরগঞ্জে শহীদ মাওলানা খোদা বক্সের মা, ভাই ও সন্তানের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ও মরহুমের রূহের মগফিরাত কামনা করে দোয়া করেছেন।
এছাড়া বীরগঞ্জের আরেক শহীদ সালাউদ্দিনের ছোট ভাই শহীদ আবু জোবায়ের এর গ্রামের বাড়ী ভগিড়পাড়ায় তাঁর মা, বাবা ও ভাইয়ের সাথে দেখা করেছেন ও তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।
এ সময় মাওলানা আবদুল হালিমের সাথে দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান রহমান পলাশ, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কারী আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন নবী বাবুসহ বীরগঞ্জ উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।