ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এমডি মোঃ ওমর ফারুক খাঁন আন্তর্জাতিক ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ইসলামী ব্যাংকিং খাতে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি পেলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।
পুরস্কারটি ইসলামী ব্যাংকিং খাতে তার অসামান্য অবদান এবং গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে। রাজধানীর হোটেল শেরাটন-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
এই অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক এবং আইটি পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
মোঃ ওমর ফারুক খাঁন তার বক্তব্যে বলেন, “ইসলামী ব্যাংকিং খাতে উদ্ভাবন, দায়বদ্ধতা এবং টেকসই ব্যাংকিং প্রথা চালু করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল এবং উদ্ভাবনী হওয়ার প্রেরণা যোগাবে।”