আমি বলতে চাই না! আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যে ছোট দলের বড়নেতাকে অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়ায় একাধিক বড় নেতা সূচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। মানে বেশ কয়েকটি আসন প্রতিপক্ষকে দান করা হয়েছে বলা যেতে পারে! তবে জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী এসব আসন জেনে বোঝেই কোরবাণী করেছে! ছোট দলের বড় নেতারা এখন না বুঝলেও নির্বাচনের পর হয়ত বোঝার চেষ্টা করবেন আশা করি। মনে রাখতে হবে, এবারের নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক এবং প্রার্থীর ব্যক্তি ইমেজ, সাধারণ মানুষের সাথে সম্পর্ক একটা বিরাট বিষয়। শুধু বড় নেতা, এক নির্বাচনের পর আরেক নির্বাচন পর্যন্ত এলাকার মানুষের সাথে কোন রকমের সম্পর্ক নেই, নির্বাচন আসলে শুধু একটা প্রতীক নিয়ে হাজির! এরকম ব্যক্তিরা যতবড় নেতাই হোক এলাকার মানুষ কেয়ার করে না। বলে রাখলাম। লিখে রাখতে পারেন।
সূচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে : অলিউল্লাহ নোমান
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000