ঢাকা | ১০ মার্চ ২০২৬
নারীপ্রধান পরিবারকে আর্থিক সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। আজ ঢাকায় এক অনুষ্ঠানে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে সরকার নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত নারীপ্রধান পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করবেন। পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিনে তথ্য যাচাই করে সুবিধাভোগী পরিবার নির্বাচন করেছে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।