ঢাকা | ১০ মার্চ ২০২৬
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি।
বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল দেশে আসছে। মঙ্গলবার এই জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী চার মাসে একই পাইপলাইন দিয়ে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির চুক্তিও রয়েছে।