ঢাকা | ১৬ মার্চ ২০২৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। নির্ধারিত ভাড়া ছাড়িয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং কোনো সংকট নেই।
মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। যদি কোনো গাড়ি বা মালিকের বিরুদ্ধে অভিযোগ আসে, তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।