ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অস্বীকৃতির বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া: “তোমাদের কাউকেই আমার দরকার নেই।”
ন্যাটো সম্পর্কে ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনের যুদ্ধে [ন্যাটো দেশগুলোকে] সাহায্য করেছি, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে তারা আমাদের সাহায্য করছে না, তিনি অভিযোগ করে বলেন, আমারা তাদের রক্ষা করি, আর তারা আমাদের জন্য কিছুই করে না।
ন্যাটো এই যুদ্ধে অংশ না নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং বোকামি করেছে, ট্রাম্প আরও বলেন এটি একটি বড় পরীক্ষা ছিল এবং তাদের যুদ্ধে থাকা উচিত ছিল! আমরা আর ন্যাটোভুক্ত দেশ, জাপান, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়াকে সমর্থন করতে আগ্রহী নই।
আমাদেরকে বেশিরভাগ ন্যাটো মিত্র দেশই জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের শাসনের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে অংশ নিতে চায় না।