রয়টার্স রিপোর্ট অনুযায়ী, তেহরানের অবস্থান সম্পর্কে অবগত ছয়টি আঞ্চলিক সূত্র জানিয়েছে যে, ইরান মধ্যস্থতাকারীদের বলেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আঞ্চলিক সূত্রগুলোর মধ্যে একজন বলেন, “ইরান লেবাননকে অগ্রাধিকার দেয়।
গত কয়েকদিনের দখলদার ইসরায়েলের ধারাবাহিক অভিযানে নিহতের সংখ্যা ১,০৩৯ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৪ সালে যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালিয়িছে এবং এসব হামলায় শতাধিক বেসামরিক নাগরিকসহ শত শত মানুষ নিহত হয়েছেন।