বুশেহার পারমাণবিক কেন্দ্রের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যক্ত আশ্বাস সত্ত্বেও তিনি ২৩শে মার্চ ইরানের জ্বালানি অবকাঠামোর উপর পাঁচ দিনের জন্য হামলা বন্ধ করার আদেশ দিয়েছিলেন কিন্তু ২৪শে মার্চ “বুশেহার” পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নং অপারেটিং পাওয়ার ইউনিটের নিকটবর্তী এলাকায় একটি নতুন করে হামলা চালানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এই ধরনের বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন ধ্বংসাত্মক কাজে আমরা অত্যন্ত ক্ষুব্ধ।
ধারণা করা হচ্ছে যে, আগ্রাসনকারীরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডকে আড়াল করতে এবং এই অঞ্চলে একটি বড় আকারের পারমাণবিক বিপর্যয় ঘটানোর সুনির্দিষ্ট চেষ্টা করছে, যে কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যে ইরানের শান্তিপূর্ণ জনগণের মধ্যে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।
এই ভাবে হামলা চালালে রুশ বিশেষজ্ঞসহ পারমাণবিক কেন্দ্রের কর্মীদের জীবন ক্রমাগত হুমকির মুখে পড়বে। আমাদের কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ধরনের হামলা প্রতিরোধের জন্য আমরা জাতিসংঘ এবং তাদের নেতৃত্বের কাছ থেকে একটি সুস্পষ্ট অবস্থান ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করি।