“ইসরায়েল ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র, বেসামরিক ও পারমাণবিক স্থাপনাসহ অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে এই হামলা চালিয়েছে।
এই হামলাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের কূটনৈতিক সময়সীমা চলাকালীন অবস্থায় চালানো হয়েছে, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে কারণ দখলদার ইসরায়েল ট্রাম্পের দেওয়া বর্ধিত সময়সীমা লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি।
ইসরায়েলকে তার অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে বলে এক টুইট বার্তায় উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।