সরকার বিনিয়োগ বাড়াবে, কীভাবে?
মিলিয়ন ডলার প্রশ্ন, সরকার কী ৫০% বা ৬০% বা তার বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যাংক মরতে দিবে? ১০টা আছে ৭০% এর উপরে খেলাপি।
না দিলে বিনিয়োগ বাড়বে না। খেলাপি ঋণ বাড়বে। খারাপ ব্যাংক মার্জারে খেলাপি ঋণ বাড়ার গতি কিছু কমতে পারে মাত্র।
রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়িত ঋণ দেওয়া ব্যাংক বন্ধ না হলে খেলাপি ঋণ যাবে না, পিরিয়ড।
আপনি ক্যাপিটালিজমের সমস্যাকে ক্যাপিটালিজম দিয়েই সল্ভ করবেন।
বড় প্রশ্ন, সরকার কি ব্যাংক গুলাতে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করবে? দেশের ক্রেডিট রেটিং ব্যবস্থা ঠিক করবে? (ডিজিটালি স্বয়ংক্রিয়) এবং ইন্সুরেন্স ব্যবস্থা ঠিক করবে?
এগুলা বড় বড় পলিটিক্যাল ইকোনোমি সিদ্ধান্ত যা রাজনৈতিক সরকারকে নিতে হবে, এর সাথে বিদ্যমান কায়েমী স্বার্থবাদিতা আছে।
এগুলা ঠিক না হলে বিনিয়োগ বাড়বে না। রাজনৈতিক সরকার আসলে আটো বিনিয়োগ বাড়বে, এটা ডিলিউশান। এন্টাই-ইনভেস্টমেন্টের স্ট্রাকচারাল সমস্যা সমাধান করতে হবে।
ভূল যায়গায় কেনেসীয় অর্থনীতি টেনে আনার প্রবণতা দেখছি।
১। ব্যাংক বন্ধের রাজনৈতিক সিদ্ধান্ত
২। গার্মেন্টস প্রনোদনা
৩। সুদের বাইরে মূল ঋণ ওয়েভ করে দেয়া
৪। জ্বালানি অদক্ষ, উৎপাদনে অক্ষম সেকেলে প্রযুক্তির শিল্প-কারখানা খোলা। এগুলা ডেবট বার্ডেন বাড়াবে।
অর্থাৎ দুর্বৃত্তায়ন ও অদক্ষতার বিপরীতে সোশ্যাল বেনিফিট। নট ফেয়ার।