প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও মালঞ্চা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহারুল এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং সমাজে তার সুপরিচিত উপস্থিতি ছিল। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও সমগ্র রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।