বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, মানুষের শেখার সময় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আগত কেউ শিক্ষক বা ছাত্র নয় বরং একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সবাই শিখবো। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কার্যপ্রণালী-বিধি, সংবিধান এবং জাতীয় সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই শিক্ষা মূলত তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমত, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হইনি। দ্বিতীয়ত, সংসদকে আরও কার্যকর করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
মানুষের শেখার সময় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত: চীফ হুইপ
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000