প্রথম ধাপের গ্রাহক ০-৭৫ ইউনিট গ্রাহকদের জন্য প্রতি ইউনিটের দাম আগের ৫.২৬ টাকা বহাল থাকবে। ৩ জুনের আদেশে এটি বাড়িয়ে ৬.১৮ টাকা করা হয়েছিল।
লাইফলাইন গ্রাহক ০-৫০ ইউনিট গ্রাহকদের জন্য প্রতি ইউনিটের দাম পূর্বের ৪.৬৩ টাকা বহাল থাকবে। ৩ জুনের আদেশে এটি বাড়িয়ে ৫.৩২ টাকা করা হয়েছিল।
অন্যান্য উচ্চ গ্রাহকদের ৭৫ ইউনিটের বেশি ব্যবহারকারী আবাসিক গ্রাহক এবং অন্যান্য বাণিজ্যিক বা শিল্প খাতের জন্য বর্ধিত দাম অপরিবর্তিত থাকছে।
জুন মাসের বিলিং চক্র থেকেই এই সংশোধিত নিয়ম কার্যকর হচ্ছে।