রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন ও দখলদার ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানি জনগণের ঐক্যের প্রশংসা করেছেন এবং বলেছেন মস্কোর লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করা।
আনাদোলু এজেন্সিকে উদ্ধৃত করে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে যে, পুতিন বৃহস্পতিবার রাতে সেন্ট পিটার্সবার্গে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে আশা প্রকাশ করেছেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের একটি সমাধান হবে।