১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা, সাংবাদিকদের মানোন্নয়ন ও ঐক্য জোরদারের অঙ্গীকার
হবিগঞ্জ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬
হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল ও বাংলাভিশনের প্রতিনিধি মোহাম্মদ নাহিজ সভাপতি এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম এ মজিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রতিবেদন
শনিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বাংলাদেশ বেতারের প্রতিনিধি শরিফ চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু। কোষাধ্যক্ষ হয়েছেন বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোসাইফুর রহমান তারেক। দপ্তর ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মো. ছানু মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, আব্দুল হালীম, আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, সুকান্ত গোপ এবং মোহাম্মদ নায়েব হোসাইনসহ আরও অনেকে।
সভায় সাংবাদিকদের মানোন্নয়নে প্রশিক্ষণ বাড়ানো, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।