এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল হাজীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা পবিত্র হজ্জের প্রতিটি বিধি-বিধান সুন্নাহসম্মত পদ্ধতিতে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করতে পারেন। আয়োজনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে হজ্জের বিধি-বিধানের ওপর সচিত্র নির্দেশনা প্রদান করা হয়। সুন্নাহ অনুযায়ী হজ্জের প্রতিটি বিধানের ব্যাখ্যা অত্যন্ত সহজ ও সাবলীল উপস্থাপনায় প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরা হয়।
প্রশিক্ষণের এক পর্যায়ে যখন উপস্থিত সকলের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হলো— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’, তখন হাসানাহ ফাউন্ডেশনের কনফারেন্স রুমটি নিমিষেই এক অন্যরকম আধ্যাত্মিকতায় ভরে ওঠে। চারপাশের দেয়ালের গণ্ডি পেরিয়ে সেই সুউচ্চ তালবিয়ার ধ্বনি যেন মুহূর্তের জন্য উপস্থিত সবাইকে নিয়ে গিয়েছিল কাবার আঙিনায়।
প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে সার্থক ও প্রাণবন্ত করে তুলেছে। সম্মানিত সকল হজ্জযাত্রীদের নিরাপদ যাত্রা ও সুস্বাস্থ্য কামনা করছি।
হে আল্লাহ! আপনার মেহমানদের এই পবিত্র সফরকে সহজ করে দিন এবং তাঁদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করুন।