ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। ১৫ জুন, ২০২৬ স্থানীয় সময় সকাল ১১:২০ মিনিটে উড্ডয়নের পরপরই এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কাজ শুরু করেছে এবং দুর্ঘটনার পর বিমানঘাঁটির রানওয়ে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিমানে থাকা ৫ জন ক্রুর অবস্থা এখনও স্পষ্ট এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত দল কাজ করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন -এর তথ্য অনুযায়ী, বোয়িং কোম্পানির তৈরি এই দূরপাল্লার বিমানটি পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সামরিক সরঞ্জাম বহনের ক্ষমতাসম্পন্ন প্রতিটি বি-৫২ বিমানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১০ মিলিয়ন ডলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি -এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর মরুভূমির আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে