পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে একটি বার্তায় লিখেছেন, ইরান তার সমস্ত ক্ষত নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং তার সন্তানেরা বলিষ্ঠ বুক ও দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরও লিখেছেন, শত্রুর আগ্রাসন ও আক্রমণে নিহত আমাদের প্রিয়জনদের স্মৃতিকে শ্রদ্ধা জানাই। সেইসব নিষ্পাপ ছেলেমেয়ে যাদের হাসি নিভে গেছে কিন্তু তাদের নাম আর উজ্জ্বল মুখ এই মাটির স্মৃতিতে চিরন্তন হয়ে থাকবে। আমরা তাদের ভুলব না কারণ ইরানের আজকের টিকে থাকার একটি অংশ সেইসব প্রিয়জনদের স্মৃতি ও আত্মত্যাগের কাঁধে ভর করেই গড়ে উঠেছে।