আইআরজিসি কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি নিশ্চিত করেছেন যে, সমন্বিত প্রতিরোধ অক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এই আঞ্চলিক জোটের শক্তি বৃদ্ধির কারণে পশ্চিমা শক্তিগুলো মধ্যপ্রাচ্যে বড় ধরণের কৌশলগত সংকটে পড়েছে।
তিনি বলেন,প্রতিরোধ ফ্রন্ট সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমেরিকান-ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। সত্যি বলতে, সাম্প্রতিক যুদ্ধে প্রতিরোধের সমগ্র অক্ষই শক্তিশালীভাবে নিজেদের মেলে ধরেছে।
তিনি বলেন, মার্কিন-ইসরায়েল জোট কোনো অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য ছাড়বে এবং শত্রুর চাপ ও হামলার মুখে আমাদের প্রতিরোধ ফ্রন্ট আরও শক্তিশালী হয়েছে।হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত নতুন প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো নতুন উস্কানির বিরুদ্ধে সমন্বিত বাহিনী যৌথ প্রতিরোধ গড়ে তুলবে।