মার্কিন নেটওয়ার্ক সিএনএন দাবি করেছে যে, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সংঘাতের পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজ থেকে জাহাজগুলোকে দূরে থাকতে সতর্ক করেছে।
একটি অডিও ফাইলের উদ্ধৃতি দিয়ে সিএনএন দাবি করেছে যে, আইআরজিসি বলেছে, “কখনও কখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের শিক্ষা দেওয়া প্রয়োজন” এবং জাহাজগুলোকে অন্তত ১০ মাইল দূরে থাকার পরামর্শ দিয়েছে।