গতকাল কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর শোকের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের বীর যো*দ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানিয়েছে বাংলাদেশ।
নাহিদ ইসলাম তার এক ফেসবুক পোস্টে লিখেন, মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, তিনি যেন কারিনা আপুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবর ও পরকালীন জীবন শান্তিময় ও সহজ করে দেন।
কারিনা আপুর মৃত্যু আবারও জাতির সামনে ফ্যাসিবাদীদের নির্মম ও অমানবিক চরিত্র উন্মোচিত করেছে। যারা মানুষের মৃত্যুতে উল্লাস করে, সভ্য সমাজে তাদের কোনো স্থান হতে পারে না।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনা কায়সারের জানাযায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবারও প্রমাণ করেছে, বাংলাদেশ এখনো ঐক্যবদ্ধ, জুলাইয়ের শক্তি এখনো অটুট ও সংহত।
ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে ন্যায়বিচারের মুখোমুখি হওয়ার জন্য। খুনী হাসিনার ফাঁ/সির রায় কার্যকরের মধ্য দিয়ে সকল গণহ*ত্যার দায় পরিশোধ করবে বাংলাদেশ।