রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত ‘টেলিভিশন সম্পাদক পরিষদে’র আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে যেমন ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং রাষ্ট্র উপকৃত হয়, তেমনি একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা হলে তার চূড়ান্ত সুফল পাবে জনগণ। গণমাধ্যম জগতে সরকার নিজে যেমন একটি পক্ষ, তেমনি গণমাধ্যমের মালিক, সাংবাদিক ও সম্প্রচার কর্মীরাও অংশীদার। সরকারের দায়িত্ব হচ্ছে সব পক্ষের জন্য একটি ‘ফেয়ার গেম প্লে’ বা সমঅধিকারের পরিবেশ নিশ্চিত করা। আমরা কোনো ফ্যাসিস্ট সরকারের মতো কমিশনকে প্রোপাগান্ডা বা নিয়ন্ত্রণের হাতিয়ার বানাতে চাই না।
গণমাধ্যমকে একটি পূর্ণাঙ্গ শিল্প বা ইন্ডাস্ট্রি হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, অনেক সময় কর ফাঁকি দেয়া কিংবা অন্যত্র অবৈধ আয় পাহারা দেয়ার উদ্দেশ্যে গণমাধ্যমের মালিকানা নেয়ার প্রবণতা দেখা যায়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।