ইরানের কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এক বার্তায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন এবং লিখেছেন যে, ইরানের সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্তরক্ষী এবং অন্যান্য বাহিনী যে কোনো ‘কৌশলগত ভুল’ বা আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি জোর দিয়ে বলেন যে, সম্প্রতি যুদ্ধে শত্রুর আগ্রাসনের পর ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হয়েছে এবং উন্নত সামরিক সক্ষমতা অর্জন করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে দ্রুত ও কঠোর জবাব দেওয়ার ক্ষমতা ইরানের আছে বলে তিনি উল্লেখ করেন।