হোয়াইট হাউসে ব্রিফিংকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করেছেন যে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানো,এটি যুক্তরাষ্ট্রের বর্তমান পরিকল্পনার অংশ নয়। ইরানীরাও এটি উত্থাপন করেনি।
রাশিয়া এর আগে ইরানের ইউরেনিয়াম মজুত নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া গেছে।
ভ্যান্স জানান, ইরানের সাথে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষই সামরিক উত্তেজনা এড়াতে চায়।
ভ্যান্স জোর দিয়ে বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।