তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর আটকের ঘটনায় ইসরায়েলকে “জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন। ফিলিস্তিনে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩৯টি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় আটক করে দখলদার ইসরায়েলি বাহিনী, যা তুরস্কের মতে একটি আইনবিরোধী পদক্ষেপ।
তিনি বলেন এই ধরনের বাধা গাজায় ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি এবং মানবিক সহায়তা কার্যক্রম থামাতে পারবে না বলে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।এরদোয়ান উল্লেখ করেছেন যে, এই ঘটনা ইসরায়েলের “ফ্যাসিবাদী মানসিকতা” এবং গাজায় অপরাধ ঢাকার উন্মাদনা প্রমাণ করে।
এরদোয়ান বলেন, আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ইসরায়েল জলদস্যুতার পরিচয় দিয়েছে এবং এই কাজের নিন্দা জানিয়েছে বলেছেন ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে।