ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, আরব আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলাও চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গোপনে আমিরাত সফর করেছেন বলে তার দপ্তর দাবি করেছে। এছাড়াও চলমান ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং শিন বেত প্রধান ডেভিড জিনি একাধিকবার গোপনে আবুধাবি সফর করেছেন বলে খবর পাওয়া গেছে।
ইরানের বিরুদ্ধে উত্তেজনা ও সামরিক সংঘাত বৃদ্ধি করতে দখলদার ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে গভীর গোপন সমন্বয় ও নিরাপত্তা সহযোগিতা চলছে। এই গোপন আঁতাত নিয়ে তেহরান তীব্র হুঁশিয়ারি দিয়েছে।
তেহরান এই গোপন আঁতাতকে ‘ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেছে এবং এর জন্য আমিরাতকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।