সৌদি আরব ক্রমবর্ধমান বাজেট ঘাটতিসহ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ এবং তেল রাজস্ব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সৌদি আরব পশ্চিমা পরামর্শক সংস্থাগুলোকে নতুন চুক্তি দেওয়া বন্ধ করে দিয়েছে এবং কিছু অর্থ পরিশোধ স্থগিত করেছে।
ফাইন্যান্সিয়াল টাইমস পরামর্শক সংস্থার নির্বাহীদের উদ্ধৃতি দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে যে, ইরানের সাথে সামরিক সংঘাত শুরু হওয়ার পর সরকারি ব্যয় এবং “ভিশন ২০৩০” প্রকল্পগুলোর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে রিয়াদ নতুন চুক্তি স্বাক্ষর এবং কিছু বিল পরিশোধের প্রক্রিয়া সীমিত করেছে।
চলমান আঞ্চলিক সংকটের কারণে দেশটির সামরিক ব্যয় প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সরকারি তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
নতুন চুক্তি বন্ধ করার পাশাপাশি বেশ কিছু বর্তমান কনসালটেন্সি ইনভয়েসের পেমেন্ট বা বিল পরিশোধ আগামী জুন মাসের শেষ (দ্বিতীয় প্রান্তিক) বা জুলাই পর্যন্ত স্থগিত রাখার জন্য সরকারি ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।