জেনেভায় জাতিসংঘ কার্যালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের নৌ অবরোধের ধ্বংসাত্মক পরিণতির প্রতি দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে যে, সামুদ্রিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ দেশের বেসামরিক জনগণের মৌলিক অধিকার সরাসরি লঙ্ঘন করছে। বাহরাইনি জোর দিয়ে বলেন যে, এই অবরোধ অব্যাহত থাকলে অর্থনৈতিক উন্নয়নের অধিকারের ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি হবে, অত্যাবশ্যকীয় পণ্য প্রাপ্তি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং ওষুধ ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম আমদানিতে অসুবিধার কারণে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা বিপন্ন হবে।