যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন যে, ইরানের সাথে একটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা সম্ভব হলেও, একটি পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তি কখনোই ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করে বলেন, পারমাণবিক আলোচনা অত্যন্ত প্রযুক্তিগত এবং জটিল একটি বিষয়। তাই তাড়াহুড়ো করে বা মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করা বাস্তবসম্মত নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর আলোচকদের নির্দেশ দিয়েছেন যাতে ইরানের সাথে চুক্তি করার ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো না করা হয়।