টাঙ্গাইলের কালিহাতীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়।
“আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উলটে মর্মান্তিকভাবে ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়।
বিশ্লেষকদের মতে দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পরিবহন মালিক সমিতি, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।