মেয়র জোহরান মামদানি বার্ষিক ‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৬৪ সালের পর থেকে গত ৬১ বছরের মধ্যে তিনিই নিউইয়র্কের প্রথম কোনো ক্ষমতাসীন মেয়র, যিনি এই ঐতিহ্যবাহী প্যারেড বর্জন করলেন।
ইসরায়েলি প্যারেড বয়কট করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আকুনি মন্তব্য করেন, “জনপ্রিয়তা অর্জনের জন্য যারা ইসরায়েলকে আক্রমণ করে, এই প্যারেড তাদের জন্য এক চপেটাঘাত। আমরা এখানেই থাকব, এবং আমরা কোথাও যাচ্ছি না বলে জানিয়েছেন ইসরায়েলি কনসাল জেনারেল আকুনি।
ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী নিউইয়র্কে বসবাস করে। দীর্ঘদিনের এই ঐতিহ্য ভাঙায় শহরের ইহুদি সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে আয়োজিত এই প্যারেডটিতে শত শত মানুষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেন।