বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসা নিচ্ছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ১ জুন (সোমবার) রাত ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হাসপাতালে যান।
এ সময় আমীরে জামায়াত মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দো’য়া করেন।