আল-কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবেইদা মঙ্গলবার বলেছেন যে, ইসরায়েলের গুপ্তহত্যার অভিযান ফিলিস্তিনি প্রতিরোধকে দুর্বল করতে পারবে না।ইসরায়েল বিশ্বাস করে যে আমাদের নেতাদের হত্যা করলে আন্দোলনটি দুর্বল হয়ে পড়বে এটি সম্পুর্ণ ভুল। শীর্ষ নেতাদের হত্যা করলেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবু ওবেইদা বলেন, আমরা এমন এক জঘন্য শত্রুর মুখোমুখি হয়েছি যে চুক্তির পবিত্রতা মানে না এবং পরিস্থিতি বুঝতে ভুল করেছে এবং ভুল হিসাব করেছে।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র সতর্ক করে বলেন যে, ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য শেষ পর্যন্ত “কঠোর মূল্য” দিতে হবে। তিনি ইসরায়েলকে বারবার চুক্তি লঙ্ঘন এবং সংঘাতের বাস্তবতা ভুলভাবে বোঝার জন্য অভিযুক্ত করেন।