ওবামা আমলের চুক্তির মতো নির্দিষ্ট মেয়াদী শর্তের পরিবর্তে ইরানের পারমাণবিক সক্ষমতার ওপর আজীবন বা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।
নতুন চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ ও অতি-সমৃদ্ধ মজুত সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে ইরানকে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মাধ্যমে ইরানের যেকোনো সামরিক বা সন্দেহভাজন স্থাপনায় যেকোনো সময় বাধাহীন পরিদর্শনের অধিকার নিশ্চিত করতে হবে।
চুক্তিতে পারমাণবিক প্রযুক্তির পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরি এবং মধ্যপ্রাচ্যে প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধের শর্ত যুক্ত করা হয়েছে। সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকবে।