ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনী তার শহিদ পিতা সম্পর্কে বলেন,
‘তিনি ছিলেন একজন অক্লান্ত মুজাহিদ, পাহাড়ের মতো অটল ও শক্তিশালী এবং সর্বদা আল্লাহকে স্মরণকারী এক ধর্মপ্রাণ আলেম।’
পিতার নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন যে, তার জীবন ও মৃত্যুর ধরন-উভয়ই এমন এক গৌরব ও মর্যাদায় মোড়ানো ছিল যা সত্যের প্রতি পূর্ণ নির্ভরতা থেকে উৎসারিত।
আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যিনি ১৯৮৯ সাল থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর আগ পর্যন্ত ৩৬ বছর এই পদে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেয়েছেন।