আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, আমাদের এবং লেবাননের জনগণের ভাগ্য এক। লেবানন যুদ্ধের ভাগ্যকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, হয় দুই জায়গাতেই যুদ্ধ শেষ হবে, না হয় দুই জায়গাতেই চলবে।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি উল্লেখ করেন, লেবানন যুদ্ধ মূলত ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধেরই একটি অংশ বা বর্ধিত রূপ। তাই ইরান ও লেবাননের ভাগ্য এক সুতোয় গাঁথা।
তিনি দাবি করেন, লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো দেশটির সব পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং ইরান এতে কোনো হস্তক্ষেপ করবে না। তবে যেকোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় ইরান সবসময় পাশে থাকবে।