ইসরায়েলের তেল আবিবে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদর দপ্তরের সামনে আজ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির দাবিতে নারীদের নেতৃত্বে এই বিক্ষোভ সংগঠিত হয়েছে। এই বিক্ষোভ যুদ্ধরত সেনা সদস্যদের মায়েরা, প্রিয়জন হারানো পরিবারবর্গ এবং লেবাননে কর্মরত রিজার্ভ সেনাদের পরিবারবর্গ অংশগ্রহন করেন।
বিক্ষোভকারী নারীরা লেবানন ও গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধ করে রাজনৈতিক সমঝোতা এবং স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। তারা স্লোগান দেন, ‘যুদ্ধবিরতি বজায় রাখো, নতুন যুদ্ধ শুরু করো না’।
এই বিক্ষোভগুলোর মূল লক্ষ্য দখলদার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ সৃষ্টি করা।