আলোচনা শেষের দিকে স্কাই নিউজ এর সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিল যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইরানে হামলা চালান, তবে তিনি কী পদক্ষেপ নেবেন। তখনই ট্রাম্প রেগে গিয়ে ফোন কাটলেন।
ইরানের সাথে পারমাণবিক অস্ত্র চুক্তি এবং হরমুজ প্রণালি সচল করার বিষয়ে ট্রাম্প যখন একটি চূড়ান্ত চুক্তির চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই ইসরায়েলের এমন একতরফা পদক্ষেপের বিষয়ে স্কাই নিউজের সাংবাদিক প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।