যুক্তরাজ্যের স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি সরকার ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়াবে না।
সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমি মনে করি না ইসরায়েল ইরানের সাথে পুনরায় যুদ্ধে জড়াবে। সবকিছু খুব ভালোভাবেই সমাধান হচ্ছে।
তিনি উল্লেখ করেন যে, ইরান বর্তমানে যা করা প্রয়োজন তাই করছে এবং তিনি পরিস্থিতি নিয়ে বেশ আশাবাদী।
ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, এই অঞ্চলের শান্তি আলোচনার নিয়ন্ত্রণ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতেই রয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে নয়।