দক্ষিণ লেবাননের আজ নতুন করে বিভিন্ন শহরে দখলদার ইসরায়েলি বাহিনী সরাসরি বিমান হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করছে। ইরান যখন এইসব নিরীহ মানুষের কান্নার আওয়াজে দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে তখনই পুরো মুসলিম জাতি উল্টো ইরানের বিপক্ষে কথা বলছে।
আল-আহেদ সংবাদ সংস্থার মতে, দখলদার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে বুর্জ কালাউই এবং তুলিন শহরকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রায় ১৫০টি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। তাদের দাবি অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণাগার, কমান্ড সেন্টার এবং রকেট উৎক্ষেপণ ঘাঁটি।
অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাল্টা ড্রোন ও রকেট হামলা চালানোর দাবি করেছে।