ইসরায়েলি সামরিক বাহিনীর (IDF) তথ্য অনুযায়ী, ‘পূর্ব দিক’ থেকে একটি সন্দেহজনক আকাশযান বা ড্রোন ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসছিল। ড্রোনটি ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝআকাশেই ধ্বংস করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের অথবা ইরাকের সশস্ত্র গোষ্ঠী এই ড্রোনটি উৎক্ষেপণ করেছে। গাজা ও লেবানন পরিস্থিতির জের ধরে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরীয় ইসরায়েলি বন্দর নগরীকে লক্ষ্য করে হুথিরা ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
আকাশযানটি শহরের বাইরেই ধ্বংস করা সম্ভব হওয়ায় এইলাত বন্দরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম।