আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ০৯ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দানের সার্বিক প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
পরিদর্শনকালে তিনি সমাবেশের মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, আগত ১১ দলীয় নেতাকর্মী ও জনগণের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত এ বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নানামুখী সংকটের মুখোমুখি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি ও প্রত্যাশার পক্ষে সোচ্চার হওয়া এবং একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, ছাত্র-শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে এবং জনগণের আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকই।
নেতৃবৃন্দ পরিদর্শন শেষে ১৩ জুনের বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।