বিরোধী দলের নেতা আমীরে জামায়াত রাজধানীর আলফালাহ মিলন আয়তনে বলেন, আমাদের ট্যাক্স কালেকশনের যে পদ্ধতি রয়েছে, সেটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা তিন ধরনের ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারে (সরকারি কোষাগারে) জমা হয়, একটা অংশ ব্যক্তির পকেটে যায় (ট্যাক্স আদায়কারীদের একটি অংশ)। আরেকটা চাঁদাবাজদের পকেট যায়। এই নিয়ে ব্যবসায়ীরা ও অতিষ্ঠ।
তিনি বলেন, যদি সততা এবং স্বচ্ছতা মেনে ট্যাক্স কালেকশন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহে আরও বেশি ট্যাক্স দিবেন জনগণ ও রাষ্ট্রকে। এতে রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেইস সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না।